পরিবেশের আইন অমান্য

সীতাকুণ্ডে খাজা শিপব্রেকিংকে লাখ টাকা জরিমানা

আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১০:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ১০:০০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরিবেশের শর্ত ভঙ্গ ও পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে খাজা শিপব্রেকিং লিমিটেডকে এক লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের খাজা শীপ ব্রেকিং লিমিটেডকে এ জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত শিপব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে। এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এ দুই অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএকে/আরএইচ

Print This Post Print This Post