চিপসের প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট: ৭ অক্টোবর ২০২০ ২:৫০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ০৮:০০ এএম

ময়মনসিংহের তারাকান্দায় চিপসের প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে জাহাঙ্গীর নামে এক বখাটে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাহাঙ্গীর উপজেলার রামপুর ইউনিয়নের চাড়িয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার (৫ অক্টোবর) ওই শিশুর মা বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করেন।

পুলিশ জানায়, গত রোববার বিকালে ওই শিশু খেলাধুলা করার সময় পাশের বাড়ির জাহাঙ্গীর চিপসের প্রলোভনে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।

শিশু কান্না করতে করতে বাড়িতে ফিরলে তার মা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে মায়ের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের নাম বলে ওই শিশু।

এমন অবস্থায় সন্ধ্যা গড়িয়ে রাত হলে ওই শিশু যন্ত্রণায় কানাকাটি ও চিৎকার করতে থাকে। পরে ওই রাতে স্থানীয় বাজারের চিকিৎসক বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরদিন সোমবার সকালে জাহাঙ্গীরের বাবা হাসিম উদ্দিন বিষয়টি জানালে তিনি গুরুত্ব না দিয়ে উল্টো বিভিন্ন হুমকি দেন। এমন অবস্থায় ওই দিন রাতে জাহাঙ্গীরকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, মামলা দায়েরের পর থেকেই বখাটে জাহাঙ্গীরকে গ্রেফতারে অভিযান চলছে।

সিএস

Print This Post Print This Post