লোহাগাড়ায় গলায় ফাঁস দিল মানসিক ভারসাম্যহীন নারী

আপডেট: ৫ অক্টোবর ২০২০ ১:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ অক্টোবর, ২০২০ সোমবার ০১:০০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় খুরশিদা বেগম (৪৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার পর উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খুরশিদা বেগম উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী। তিনি ৬ সন্তানের জননী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরএইচ

Print This Post Print This Post