জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন সীতাকুণ্ডে

আপডেট: ৪ অক্টোবর ২০২০ ৩:৫২ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ অক্টোবর, ২০২০ রবিবার ০৩:০০@ পিএম

চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলায় চট্টগ্রাম জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর কার্যক্রম এর উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে সীতাকুণ্ড উন্নয়ন সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উক্ত ক্যাস্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা..হাসান শাহরিয়ার কবীর।

চট্টগ্রাম সিভিল সার্জন ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা.ফজলে রাব্বির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরচ্ছফা, ডাব্লিউ এইচও প্রতিনিধি ডা.জাহেদ এবং ইউনিসেফ এর ডা. উবা সুই চৌধুরী।

চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবীর জানান, এই বছর চট্রগ্রামে ৪২ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল ও লাল রং এর দুটি ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এনএকে/আরএইচ

Print This Post Print This Post