পটিয়ায় পুকুরে ভাসছিল যুবকের লাশ

আপডেট: ৩ অক্টোবর ২০২০ ৬:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ অক্টোবর, ২০২০ শনিবার ০৬:৩০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জঙ্গলখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার খলিফা পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের আনুমানিক বয়স ৩৮। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

Print This Post Print This Post