চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করল প্রতিবেশী

আপডেট: ১ অক্টোবর ২০২০ ২:৪১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | আপডেট : ১ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ১০:০০ এএম

চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী ধর্ষণ করছে ৫ বছরের এক শিশুকে। পাবনার সুজানগর উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে গত ২৫ সেপ্টেম্বর বিকেলে পৈশাচিক এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রৌড় রানু সেখ (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা এবং মৃত সেকেন সেখের ছেলে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা থানায় দায়ের করা অভিযোগের বরাত দিয়ে জানান, ঘটনার দিন বিকেলে মেয়েটি অন্যদের সঙ্গে খেলাধুলা করছিল। রানু সেখ শিশুটিকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে তার বাড়ি নিয়ে যান। এরপর তিনি শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এলে পালিয়ে রানু সেখ। শিশুটিকে তার স্বজনরা গুরুতর অবস্থায় উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এরপর গত ২৮ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার কিছু লোকজন চেষ্টা চালাচ্ছেন বলে শিশুটির স্বজনরা জানান।

শিশুটির মা জানান, তিনি ও তার স্বামী বিভিন্ন জায়গায় বিচার চেয়েছেন কিন্তু তাদের সহায়তা করেনি। তাই তারা বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন।

ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত রানু বিভিন্ন সময়ে এলাকায় আরও নানা অপকর্ম করেছে। বিভিন্ন সময়ে তিনি নারীদের উত্ত্যক্ত করে বেড়ায়। শিশুটির ওপর নির্যাতন চালানোয় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে তারা জানান। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

অভিযুক্ত রানু সেখকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর থানা পুলিশের ওসি বদরুদ্দোজা।

সিএস

Print This Post Print This Post