অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দ্রুত শেষ করার তাগিদ

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ৮:৫৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক | আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৭:৩০ পিএম

অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য মন্ত্রণায়লকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কাজ অনেক দিন ধরেই চলছে। এটি দ্রুত শেষ করা দরকার। এ জন্য কমিটি দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে।’

নতুন ও পুরোনো টেলিভিশনের লাইসেন্স ফি ধার্য করে মন্ত্রণালয় তা কার্যকর করবে এবং পরবর্তী বৈঠকে সংসদীয় কমিটিকে অবহিত করবে মর্মে বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম নিউ মিডিয়ার মাধ্যমে প্রচারের জন্য আলাদা উইং করার সুপারিশ করা হয়।

আগামীকাল (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থায়ী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘ ও শান্তিময় জীবন কামনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান, সাইমুম সরওয়ার কমল ও খ. মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।

বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান এবং কমিটি সচিব মো. তারিক মাহমুদসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

Print This Post Print This Post