গ্রেপ্তার দুই

নগর থেকে চুরি যাওয়া ৩ লাখ টাকার সিগারেট পটিয়া থেকে উদ্ধার

আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০১:৪৫ পিএম

চট্টগ্রাম নগর থেকে ভ্যানভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট পটিয়া থেকে উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।  এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোর থেকে এসকল চুরি যাওয়া সিগারেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭)।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইঁয়া বলেন, ‘মো. ফয়সাল খন্দকার নামে একজন ব্যক্তি গতকাল শুক্রবার থানায় এসে অভিযোগ করেন গত ১৬ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে একটি ভ্যানভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার মামলা করার চার ঘণ্টার মধ্যে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোর থেকে আমরা তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট উদ্ধারসহ রনি কান্তি ধর ও নয়ন দেবকে গ্রেপ্তার করি।’

এমএ

Print This Post Print This Post