নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ০১:৩০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের চমেকে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন আকতার হোসেন (১৮), আফজাল হোসেন (১৮), মো. জিলানী (৪০) মজিবুর রহমান (৪০), মোটরসাইকেল আরোহী আনোয়ারুল আজিম (২৮) ও সখিনা খাতুন (৬৫)। এদের মধ্যে আকতার ও আনোয়ারুলের অবস্থা আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আফরোজা শারমিন মিলি বলেন, ‘সকাল ১০ টায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।
আরএইচ
Print This Post
