স্ত্রীসহ করোনার কবলে চট্টগ্রামের ডিসি

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১২:০০ পিএম

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াছ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। এর ৩দিন আগে তার সহধর্মিণী ফারহানা নাহারেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবের করোনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এনডিসি মো. মাসুদ রানা। তিনি বলেন, আজ (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় ফোজদারহাট বিআইটিআইডি থেকে করোনা ভাইরাস আক্রান্ত রিপোর্টটি নিশ্চিত করা হয়। এখন স্যারের অল্প জ্বর ও কাশি রয়েছে।

তিনি আরও জানান, গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল এর টেস্ট রিপোর্টে জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা নাহার করোনা আক্রান্ত হন। উনার হাল্কা স্বর্দি ও কাশি রয়েছে। বর্তমানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সহধর্মীনিসহ ডিসি হিলের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সিএস

Print This Post Print This Post