নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৮:৩০ পিএম
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চালু হচ্ছে করোনার নমুনা পরীক্ষার ল্যাব। বেসরকারি হাসপাতালের জন্য সরকার নির্ধারিত ফি এর চেয়ে কম মূল্যে এই ল্যাবে করানো যাবে নমুনা পরীক্ষা- জানিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ল্যাবটি উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় করোনা ল্যাব চালুর অনুমতি পেয়েছি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ল্যাবের উদ্বোধন করবেন। বেসরকারি হাসপাতালগুলোর জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে তা থেকে কম মূল্যে এই ল্যাবে নমুনা পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য এখন পর্যন্ত চট্টগ্রামে ৬টি ল্যাব চালু রয়েছে। এর মধ্যে ৪টি সরকারি এবং বাকি ২টি বেসরকারি।
আরএইচ
Print This Post
