বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ সোমবার ১০:৫০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় শাহাদত হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার আরো এক বন্ধু আহত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেন লোহার দীঘির পাড় এলাকার মোহাম্মদ হারেছ ড্রাইভারের পুত্র। তবে তাৎক্ষণিকভাবে আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি৷

নিহতের বড়ভাই মো. লিটন সাংবাদিকদের বলেন, ‘দুপুরে আজিজ নগর লেকে বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন শাহাদত ও তার বন্ধু। পথিমধ্যে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।’

তিনি বলেন, ‘এসময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় শাহাদত৷’

আরএইচ

Print This Post Print This Post