স্ত্রী-পুত্রসহ করোনায় আক্রান্ত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১০:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ১১:০০ পিএম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম আজাদ স্ত্রী ও ছেলেসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

তিনি বলেন, ‘স্ত্রী ও এক ছেলেসহ কমিশনার স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাংলোতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

এছাড়াও সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা সেবা ও হোম আইসোলেশন সেন্টার চালুকরণ, সাধারণ বেডের পাশাপাশি ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে ভূমিকা রাখেন তিনি।

সিএস

Print This Post Print This Post