আইন অমান্য করে জাহাজ কাটা

সীতাকুণ্ডে জরিমানা গুণল ৫ শিপব্রেকিং ইয়ার্ড

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১১:০৫ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ১০:৩০ পিএম

পরিবেশ আইন অমান্য করে জাহাজ কাটার দায়ে সীতাকুণ্ডের ৫টি শিপব্রেকিং ইয়ার্ডকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে জরিমানা করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেনর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারার আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের আরেফিন এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা , এস এইচ এন্টার প্রাইজকে (শিপব্রেকিং ইয়ার্ড) ১৫ হাজার টাকা, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার, এন বি স্টিল শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ এবং কে আর শিপব্রেকিং ইয়ার্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, শুনানিকালে প্রতিষ্ঠানগুলোকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটিজিসান ডটকম/সিএস/এনওকে

Print This Post Print This Post