গ্যাটকো মামলা দুর্নীতি মামলা

খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি ১৩ অক্টোবর

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ৯:০৭ অপরাহ্ন

খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনানি ১৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৮:৩০ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ অক্টোবর। এ মামলায় খালেদা জিয়া ছাড়াও আরও ১৭ আসামির বিরুদ্ধেও একই দিন অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত নতুন এ দিন ধার্য করা হয়।

বুধবার এ মামলায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির সময় বেগম জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবী আদালতে সময় আবেদন করলে, আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলের কাজ পাইয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা ক্ষতির অভিযোগে আনা আনেন দুর্নীতি দমন কমিশন। এতে খালেদা জিয়াসহ ২৪ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে এই মামলায় ৬ আসামি মারা গেলে বেগম জিয়াসহ ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post