বাঁশখালীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ৭:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ০৭:৩০ পিএম

‘নিরক্ষরমুক্ত জাতি গঠনে সবাই এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালীর পুঁইছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২০ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় এ উপলক্ষে পুঁইছড়ি প্রেমবাজার কে.এস স্কয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত কর কমিশনার রোটারিয়ান পিপি সামিনা ইসলামের সভাপতিত্বে ও রোটারি জেলা ডেপুটি গভর্নর রোটারিয়ান মুবিনুল হক মুবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কম্বারল্যান্ড স্পোর্টস কলেজ লন্ডনের প্রফেসর জামাল উদ্দিন চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান দিদার, রোটারিয়ান আমরান মিয়া, রোটারিয়ান আশফাকুজ্জমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পু্ঁইছড়ির কৃতি তরুণ ফুটবল রেফারি নুরুল আমিন, তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া, সুলতানুল আনিম চৌধুরী, তরুণ আইনজীবি রায়হান সোবহান,সাংবাদিক জসীম উদ্দীন, স্বপ্নচুড়া ক্লাবের সভাপতি ফোরকান এলাহীকে সম্মাননা প্রদান করা হয়। সমাজে নিরক্ষরমুক্ত করার জন্য উৎসাহ প্রদান করে সবার মাঝে খাবার ও গেঞ্জি এবং লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি একজন গ্রামের ছেলে হয়ে যদি লন্ডন কাঁপাতে পারি। তাহলে আপনারা কেন পারবেন না। আজ এই স্বাক্ষরতার দিবসের মাধ্যমে আপনাদেরকে আরও এগিয়ে আসার আহবান করছি। সেই সাথে যেকোন মৌলিক সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।’

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাঁশখালী প্রদান সড়ক প্রদক্ষিণ করে কে.এস স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।

সিটিজিসান ডটকম/এমবিইউ

Print This Post Print This Post