রিয়াজউদ্দিন বাজারে জুতার দোকানে অগ্নিকাণ্ড

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ১১:৫৪ এএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে জুতার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে৷ এতে একটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, সকাল ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post