প্যাসিফিক জিন্স লিমিটেড

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ পরিচালকের!

আপডেট: ১ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ১১:৫০ এএম

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেডের এক পরিচালকের মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

গত ৩০ আগস্ট রাতে ঢাকার উত্তরখান থানায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত হলেন, প্যাসিফিক জিন্স লিমিটেড পরিচালক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একবছর আগে ঢাকায় বসবাসরত ওই নারীর সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ১ নভেম্বর দেখা করেন তারা। তাকে ঢাকার উত্তরখান থানা এলাকার একটি রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তানভীর। এরপর থেকে তাকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দেন এবং আরও কয়েকবার শারীরিক সম্পর্ক তৈরি করেন তানভীর।

কিছুদিন পর তানভীরের আচরণ পরিবর্তন দেখা যাওয়ায় গত ২৫ আগস্ট ওই নারী চট্টগ্রামে গিয়ে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছে।

এরপর ২৭ আগস্ট ওই নারী নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেনে তানভীরের বাসায় যান। কিন্তু সেখানে তানভীরের পরিবারের সদস্যদের কাছে দুর্ব্যবহারের শিকার হন। সবশেষ ২৯ আগস্ট তিনি আবারও ওই বাসায় গিয়ে তুচ্ছতাচ্ছিল্যের শিকার হলে ওই সময় তানভীরের বাসার সামনে রাস্তায় নিজের শরীরে ব্লেড দিয়ে জখম করতে শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে পুলিশ ওই তরুণীর মামলা রেকর্ট করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘গত রবিবার রাতে ধর্ষণের অভিযোগে এনে প্যাসিফিক জিন্স লিমিটেড পরিচালক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণী একজন ফ্যাশন ডিজাইনার।

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে ঢাকায় একটি আবাসন প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি করেছেন ওই তরুণী।

ওসি হেলাল বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’

সিটিজিসান ডটকম/এএস

Print This Post Print This Post