মৃত্যুহীন দিনে চট্টগ্রামে করোনার কবলে আরও ৭২ জন

আপডেট: ৩১ অগাস্ট ২০২০ ১১:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ আগস্ট, ২০২০ সোমবার ১১:১৬ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭০৫ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫২ জন।এইদিন মৃত্যু শূন্য ছিল চট্টগ্রামে।

রবিবার (৩০ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং চট্টগ্রামের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭০৫টি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে  ৫৮ জন এবং উপজেলায় ১৪ জন বলে জানান তিনি।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩০ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৭ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়।এতে শনাক্ত হন ১২ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।  তবে এইদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়নি।

তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post