পারিবারিক কলহের জের

বাঁশখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট: ২৫ অগাস্ট ২০২০ ৯:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ আগস্ট, ২০২০ মঙ্গলবার ০৯:২০ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে বড় ভাই এমদাদ (৩০)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সাধনপুর বাণীগ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে খুনের দায়ে অভিযুক্ত আমজাদ পলাতক রয়েছে।

নিহত এমদাদ নগরে গাড়ি লাইনম্যানের কাজ করতো বলে জানা গেছে।

খুনের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মু. রেজাউল করিম মজুমদার বলেন, আজ (মঙ্গলবার) সকালে কর্মস্থলে যাওয়া নিয়ে ছোট ভাই আমজাদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই এমদাদকে ছুরিকাঘাত করে সে। এতে এমদাদ নামে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।’

এ ঘটনায় খুনী আমজাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি রেজাউল করিম।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post