২৪ ঘন্টায় ২ জনের মৃত্যুসহ চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০৫ জন

আপডেট: ২৪ অগাস্ট ২০২০ ১১:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৪ আগস্ট, ২০২০ সোমবার ১১:১০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ৭৬৫টি নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৫২৪ জন। একইসময়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।

রবিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৭৬৫টি নমুনা পরীক্ষায় ১০৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮০ জন এবং উপজেলায় ২৫ জন।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ২৫ জন, বিআইটিআইডিতে ১৭ জন, চমেক ল্যাবে আরও ২৮জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করা হলে ২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post