অবৈধভাবে পাচারের সময় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ হাটহাজারীতে

আপডেট: ১৮ অগাস্ট ২০২০ ৭:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডে: ১৮ আগস্ট, ২০২০ মঙ্গলবার ০৭:৪০ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে অবৈধভাবে পাচারের সময় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া ফকির টিলার উত্তরে মন্দাকিনী খাল দিয়ে পাচার করে নেয়ার এসব সেগুন কাঠ জব্দ করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ফেইসবুকে একজন সচেতন নাগরিক আমাকে কাঠ পাচারের খবর দিলে আমি উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করি। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।’

‘চোরাকারবারিরা ভ্রাম্যমাণ আদালত দেখে খালে ঝাপ দিলে কাউকে ধরা যায়নি। একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে। তাদেরকে ধরার জন্য নজরদারি অব্যাহত থাকবে।’— যোগ করেন এই কর্মকর্তা।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post