নিজস্ব প্রতিবেদক | আপডে: ১৭ আগস্ট, ২০২০ সোমবার ১০:১০ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সামান্য সর্দি থাকলেও তিনি পুরোপুরি সুস্থ আছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা প্রদান করলে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে ব্যক্তিগত সহকারী সুমন দে বলেন, ‘করোনা পজিটিভ আসলেও বর্তমানে স্যার পুরোপুরি সুস্থ আছেন। উনার সামান্য সর্দি ছিল। সোমবার সকালে নমুনা দিয়েছিলেন। সন্ধ্যায় পাওয়া রিপোর্টে উনার পজিটিভি আসে।
সাংসদ ফজলে করিম শহরের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি। এছাড়া করোনাকালের শুরু থেকেই রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
