নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ আগস্ট, ২০২০ শনিবার ০৩:৪০ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনা প্রতিরোধ সরঞ্জাম না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের চার হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে আধুনগর খাঁনহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, ‘লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা কার্য পরিচালনা করায় ১০ ব্যবসায়ীকে চার হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।’
ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব মিয়া, লোহাগাড়া থানার এএসআই শীপক, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়ন দাশ।
সিটিজিসান ডটকম/এনও
Print This Post
