সোমবার পর্যন্ত স্থগিত চমেকের ‘ইন্টার্ন’ চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট: ১৫ অগাস্ট ২০২০ ২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ আগস্ট, ২০২০ শনিবার ০২:৩০ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত অর্থাৎ ৬০ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছিল।

শুক্রবার (১৪ আগস্ট) রাত থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের এটি কার্যকর হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ও ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের  চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামী সোমবার দুপুর ১ টা পর্যন্ত ৬০ ঘন্টার জন্য স্থগিত রাখার ঘোষণা দেয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান বলেন, ‘আমাদের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারসহ চিকিৎসক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে  অনির্দিষ্টকালের কর্মবিরতি ৬০ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post