চট্টগ্রামে একদিনে ১১২ জন সুস্থ্য, নতুন করোনা আক্রান্ত ১৭

আপডেট: ৪ অগাস্ট ২০২০ ১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৪ আগস্ট, ২০২০ মঙ্গলবার ১২:৩০ পিএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৭ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে একজনের। এইদিন ১৪০ টি করোনা নমুনা পরীক্ষা করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরে ১৪ জন ও উপজেলায় ৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা করে ১৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post