২৪ ঘন্টায় ৪৮ মৃত্যুসহ নতুন শনাক্ত ২৬৯৫

আপডেট: ৩০ জুলাই ২০২০ ৩:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০২:৫৮ পিএম

দেশে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৮ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ৮৩। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস পাওয়া গেছে আরও দুই হাজার ৬৯৫ জনের দেহে। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৯৩৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৬৯৫ মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩২ হাজার ৯৬০ জনে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post