নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ জুলাই, ২০২০ শনিবার ১১:২৭ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে সরল ইউনিয়ন ঘটনায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত শের আলী একই এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বাঁশখালীর সরল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় এবং তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘শের আলী একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।’
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
