‘প্রিয় সীতাকুণ্ড পর্যটনের সম্ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতা

এশিয়ান টিভির সীতাকুণ্ড করেসপন্ডেন্ট নাইম শীর্ষ দ্বিতীয়তে

আপডেট: ২৪ জুলাই ২০২০ ১১:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ১০:২০ পিএম

‘প্রিয় সীতাকুণ্ড পর্যটনের সম্ভাবনা’ শীর্ষক লেখা প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকার করেছে এশিয়ান টিভির চট্টগ্রামের সীতাকুণ্ড করেসপন্ডেন্ট নাইম আহমদ কপিল।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার রেলগেট ইপসার বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাস উদ্দীন মিলনায়তনে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন।

রূপসী সীতাকুণ্ড ফেইজবুক গ্রুপ ও মাতৃভূমি সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় অংশ নেয় প্রায় শতাধিক প্রতিযোগী। প্রতিটি লেখায় ফুটে উঠে সীতাকুণ্ডের পর্যটনের সম্ভাবনার নানা দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী ও সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসী সীতাকুন্ড গ্রুপের চীফ এডমিন প্রথম আলোর সীতাকুন্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস ও মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাস।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post