নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ১০:২০ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকা থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের দলইনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুফিয়ান (২৬) ও রিদোয়ান আবেদীন (৩০)। তাৎক্ষনিক তাদের ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে রাউজান উপজেলার গহিরায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড এমোনেশন (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়।’
‘তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।’
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
