সাতকানিয়ার নলুয়া ইউপি চেয়ারম্যান তসলিমা আকতার করোনায় আক্রান্ত

আপডেট: ২৪ জুলাই ২০২০ ৭:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ০৭:১৩ পিএম

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের মহিলা ইউপি চেয়ারম্যান তসলিমা আকতার। তিনি চট্টগ্রামের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেরানীহাটস্থ উত্তর ঢেমশা এলাকায় নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

তসলিমা আকতার সাতকানিয়া উপজেলার ৩নং নলুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি দক্ষিণ জেলা আওয়ামী-যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

এর আগে করোনা উপসর্গ অর্থাৎ জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা দেয় তার শরীরে। পরে গত বুধবার (২২ জুলাই) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন তিনি।

জানা যায়, নমুনা প্রদানের আগে চেয়ারম্যান তসলিমা আকতার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইসোলেশন সেন্টার (সেন্ট্রাল অক্সিজেন সমৃদ্ধ) এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সাথে উপস্থিত ছিলেন। চিকিৎসা সংশ্লিষ্ট অনেকে বলেছেন, কোভিড-১৯ আক্রান্ত তসলিমা আকতারের সংষ্পর্শে যারা ছিলেন সকলেই আক্রান্ত হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানি বলেন, ‘চেয়ারম্যানকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অপরদিকে এ সময় কোন ধরণের খারাপ লক্ষণ দেখা দিলে সাথে সাথে আমাকে ফোন করে পরামর্শ নিতে বলা হয়েছে।’

সিটিজিসান ডটকম/সিএনও

 

Print This Post Print This Post