পাহাড়তলী রেলগেট থেকে রেলবিট চুরির সময় হাতেনাতে ধরা ২

আপডেট: ২৪ জুলাই ২০২০ ৬:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ০৬:৩৬ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী রেলগেট থেকে রেলওয়ের মালামাল চুরির সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) হাতে আটক হয়েছে দুই ব্যক্তি। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জসিম উদ্দিন (৩৭) ও মনির হোসেন (৩৫)।

আরএনবির এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়। আজ (শুক্রবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post