সীতাকুণ্ডে হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট: ২৪ জুলাই ২০২০ ৬:০৬ অপরাহ্ন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ০৫:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মো. শাহজাহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই রাশেদুল ইসলাম।

রাশেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শেখপাড়া পোল্ট্রি ফার্মের সামনে থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে শাহজাহান। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

আটকের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/এনএকে

Print This Post Print This Post