লোহাগাড়ায় পৃথক দুই অভিযানে ৫৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট: ২৪ জুলাই ২০২০ ৫:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ০৫:২৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক দুই অভিযানে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার পথে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মিনিট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলো- রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদার পাড়া এলাকার হারাধন চক্রবর্তীর পুত্র জনি চক্রবর্তী (৩১) ও কুমিল্লা জেলার কোতোয়ালী কাপতান বাজার এলাকার বাবুল মিয়ার পুত্র মো. রাসেল (৩৬)।

লোহাগাড়া সদর ইউনিয়নের লোহার দীঘির পাড় এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ জনি চক্রবর্তীকে ও চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস কার্যালয়ের সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ রাসেলকে  গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এসপি স্যারের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেো জানান পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

সিটিজিসান ডটকম/এমএইচ

Print This Post Print This Post