করোনার শিকার ইপিজেডের ওসি উৎপল বড়ুয়া

আপডেট: ২৪ জুলাই ২০২০ ১০:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ জুলাই, ২০২০ শুক্রবার ১০:০০ এএম

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রন্টলাইন যোদ্ধা চট্টগ্রামের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব কর্তৃক তার নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার দেহে করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইন বলেন, ‌‘করোনার উপসর্গ দেখা দিলে গত ২২ জুলাই সিএমপির বিভাগীয় হাসপাতালে নমুনা দেন ওসি স্যার। ২৩ জুলাই স্যারের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

‘করোনার উপসর্গ দেখার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।’—যোগ করেন পরিদর্শক মোহাম্মদ হোছাইন।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ

Print This Post Print This Post