মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে ৩ দিন

আপডেট: ২৩ জুলাই ২০২০ ১১:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ১১:৩০ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তিনদিন বন্ধ থাকবে মালবাহী ট্রেন চলাচল। এই তিনদিন হলো ৩১ জুলাই (শুক্রবার) থেকে ২ আগস্ট (রবিবার)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট সব মালবাহী ট্রেন পরিচালনা বন্ধ থাকবে। ঈদের দিন এবং ঈদের পরের দিন অর্থাৎ ১-২ আগস্ট সব আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চলের কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই এ চারটি ট্রেন চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘রেলভবন থেকে একটি আদেশের চিঠি পেয়েছি। যেখানে ঈদুল আজহা উপলক্ষে তিনদিন মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ, বনলতা এবং লালমনি এক্সপ্রেস ট্রেন ডে অফেও (৩১ জুলাই) ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য চিঠিতে বলেছে।’

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post