চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৬’শ পিস ইয়াবা

আপডেট: ২৩ জুলাই ২০২০ ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম বিমান, শাহ আমানত বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০৫:৪০ পিএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের শহীদুল ইসলাম (২৫) নামে এক যাত্রীর ব্যাগে আনুমানিক ১৬’শ পিস ইয়াবা পাওয়া গেছে। ওই যাত্রীকে এবিপিএন এর সদস্যরা তল্লাশি করে ছোট ৯টি পুঁটলিতে এসব ইয়াবা উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাগ স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে।

শহীদুল ইসলাম নামে ওই যাত্রীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

বিষয়টি  নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান জানান, ‘সিভিল অ্যাভিয়েশনের একজন দক্ষ স্ক্যানার ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক কিছু থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপর এবিপিএনকে খবর দিলে তারা এসে তল্লাশি করে ছোট ছোট ৯ পুঁটলি ইয়াবা পান।’

একেকটি পুঁটলিতে ১৮০ পিস ইয়াবা রয়েছে বলে জানান তিনি।

ইয়াবাসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর ব্যবস্থাপক।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post