নিজস্ব প্রতিবেদক |আপডেট : ২৩ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ০২:২৪ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভা শাখার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা ও বর্তমান চলমান সংকট লাঘবে এসকল দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে স্বল্প পরিসরে এক আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক আশেক রসুল রোকনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির হাটহাজারী উপজেলা সমন্বয়ক, এস এম,কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা এন, জহুর শফিং ও সিটি সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব সরোয়ার মোরশেদ, সহ-সভাপতি আলহাজ্ব ইলিয়াছ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ব্যাংকার হোসাইনুল কবির, ব্যাবসায়ী নেতা আবুল হাশেম, সাংবাদিক মোজাফফর হোসাইন সিকদার, সংগঠনের কর্মকর্তা এমরান কবির, ইরফান আহমেদ, রিয়াদ তাইসির রোমান, মো. মামুন প্রমূখ।
সিটিজিসান ডটকম/আরএইচ/এমএইচএস
Print This Post
