ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে প্রেমিক গ্রেপ্তার কোতোয়ালীতে

আপডেট: ২১ জুলাই ২০২০ ৮:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জুলাই, ২০২০ মঙ্গলবার ০৮:১০ পিএম

তারা দুইজনই সাবেক প্রেমিক-প্রেমিকা। ওইসময় একপর্যায়ে বিয়ে হয় প্রেমিকার। এতে ক্ষোভ থেকে প্রেমিকার সম্পর্ক থাকাকালীন সময়ে আপত্তিজনক ছবি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ভূক্তভোগী স্বামীর একটি অভিযোগ পেয়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত সাবেক প্রেমিক শওকত হোসেন (২৬)।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার রাইফেলস ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সিএমপির ডিবি (উত্তর) পুলিশের একটি টিম।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দিন বলেন, ‘শওকতের বিরুদ্ধে খুলশী থানায় পর্নোগ্রাফি আইনে মামলাও দায়ের করেছেন ভিকটিমের স্বামী।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post