অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার হালিশহরে

আপডেট: ২০ জুলাই ২০২০ ৯:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জুলাই, ২০২০ সোমবার ০৯:৪৬ পিএম

চট্টগ্রামের হালিশহর থানার রহমানবাগ আবাসিক এলাকায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় একটি ভবন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ওই তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সিটিজিসানকে বলেন, ‘২৫ বছরের ওই অজ্ঞাত তরুণীকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

লাশের পোস্ট মর্টেম রির্পোট পাওয়ার পর বাকিটা জানা যাবে বলে জানান ওসি রফিকুল।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post