নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুলাই, ২০২০ রবিবার ০৫:৪০ পিএম
চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে হাঙ্গর মাছের তেলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাঁদের কাছ থেকে তিন হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব তেল পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত তিনজন হলো- কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল এলাকার জাবের আহমদের পুত্র মো. রাশেদ (৩২), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিয়াতল এলাকার কাজী রমিজ উদ্দীনের পুত্র কাজী সোয়েল (৩২) ও একই থানার সাতমোড়া এলাকার মো. আবুল কালামের পুত্র মো. সাগর (২৭)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব তেল পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
কাদের নামে একজনের সহায়তায় আসামিরা দীর্ঘদিন ধরে সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যা করে সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে আসছিল। এসব তেল তারা দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে।- আরও যোগ করেন তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
