সামাজিক সংগঠন ‘সৃজন যুব সংঘ ব্লাড ব্যাংক’র শুভ উদ্বোধন মিরসরাইয়ে

আপডেট: ১৮ জুলাই ২০২০ ৫:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুলাই, ২০২০ রবিবার ০৫:৩০ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘সৃজন যুব সংঘ’র অঙ্গ সংগঠন ‘সৃজন যুব সংঘ ব্লাড ব্যাংক’র শুভ সূচনা হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রক্তদানে অনন্য ভূমিকা রাখবে এ সংগঠন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় অবস্থিত সৃজন যুব সংঘের কার্যালয়ে এ সংগঠনের উদ্বোধন হয়।

‘সৃজন যুব সংঘ’র সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আসিফুল ইসলাম সৃজন ‘যুব সংঘ ব্লাড ব্যাংক’ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ২ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক জিয়া উদ্দিন। উক্ত সমন্বয় কমিটিতে রয়েছেন সমন্বয়ক জহিরুল ইসলাম রোমান, যুগ্ম সমন্বয়ক আল রেজোয়ান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজন যুব সংঘের পৃষ্ঠপোষক নাইমুর রহমান, সৃজন যুব সংঘ ব্লাড ব্যাংকের সদস্য আবু নোমান, অনিক দাশ, এমরান হোসেন, আল শাহরিয়ার রিফাত, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আব্দুল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ রিয়াজ।

সৃজন যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আসিফুল ইসলাম বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ রক্তদানে ভয় পেতো। এখন মানুষের মধ্যে সেই ভয় নেই বললেই চলে। ‘সৃজন যুব সংঘ ব্লাড ব্যাংক’ জনকল্যাণে অনন্য ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’

রক্তদানে সমাজের সকলকে আরও বেশি তৎপর হয়ে ওঠার আহ্বান জানিয়ে তিন যেকোনো সময় রক্তের প্রয়োজনে ০১৬২০-০০২৫৭৫, ০১৬৪৪-২৭২৬৫২ অথবা ০১৮৬৩-৫৯৯৯৩৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।

সিটিজিসান ডটকম/আরএইচ/আসিফুল

Print This Post Print This Post