ভ্যানগাড়ি থেকে কিশোরের লাশ উদ্ধার বোয়ালখালীতে

আপডেট: ১৮ জুলাই ২০২০ ৯:০২ অপরাহ্ন

বোয়ালখালী প্রতিনিধি | আপডেট : ১৮ জুলাই, ২০২০ শনিবার ০৮:৫০ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভ্যানগাড়ি থেকে এক দোকান কর্মচারী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরের নাম মোহাম্মদ মোশাররফ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মামাতো ভাই জমিরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার আরাকান সড়কের আপেলের টেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোশাররফ কক্সবাজারের চকরিয়া উপজেলার ঘোনাপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বশির আলমের পুত্র।

৫ দিন আগে নিখোঁজ ওই কিশোরকে গুম করতে ভ্যানে নিয়ে যাচ্ছিলো। হয়তো পথচারীর উপস্থিতি টের পেয়ে ভ্যান ফেলে রেখে চলে যায় ঘাতক।—এমনটাই ধারণা পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, মোশাররফ বোয়ালখালী সদরের তুলাতলী এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে গলিত মরদেহটি উদ্ধার করা হয়।

রাতে হয়তো মরদেহটি গুম করার জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো ঘাতক। কিন্তু পথচারী বা কারও উপস্থিতি টের পেয়ে মরদেহ ফেলে চলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’—যোগ করেন ওসি।

সিটিজিসান ডটকম/এনও

Print This Post Print This Post