১৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোতোয়ালীতে

আপডেট: ১৮ জুলাই ২০২০ ৮:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ জুলাই, ২০২০ শনিবার ০৮:২৫ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাইফুল ইসলাম সোহান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। এসময় তার কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই) সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম সোহান কক্সবাজার জেলার রামু উপজেলার মিঠাইছড়ি পশ্চিম খন্দকার পাড়া মো.বাদশা মিয়ার পুত্র।

মহানগর গোয়েন্দা (দক্ষিণ ) বিভাগের পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সোহান নামে এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post