নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুলাই, ২০২০ শুক্রবার ০৮:৫০ পিএম
চট্টগ্রামের ডবলমুড়িং থানা এলাকায় এক যুবকের গলিত মরদেহ পড়ে আছে। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ এবং মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংলগ্ন ফিনলে হাউজের পিছনের দুটি ভবনের মাঝে স্থানীয়দের কাছ থেকে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বলেন, ‘আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট সংলগ্ন ফিনলে হাউজের পেছনে দুইটি ভবনের মাঝখান বরাবর এক যুবকের গলিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘ওই যুবকের আনমানিক বয়স ৩৫ বছর। মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে রয়েছে বলে ধারণা করছি।’
রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএমপির পশ্চিম জোনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং মরদেহটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
