একদিনে চট্টগ্রামে আক্রান্ত আরও ১৫৯ জন, মোট ১২৪৮৯

আপডেট: ১৭ জুলাই ২০২০ ১১:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুলাই, ২০২০ শুক্রবার ১০:৫০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৯৫০টি নমুনা পরীক্ষা নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৮৯ জন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯৫০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৮ জন এবং উপজেলায় ৫১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৮১টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১২জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ২২৪টি নমুনা পরীক্ষা করে ১৯জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষা করে হলে আরও ৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post