কক্সবাজারে প্রথম কোনো পুলিশ সদস্যের প্রাণ নিল করোনা

আপডেট: ১৬ জুলাই ২০২০ ১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার ১২:৫০ পিএম

চট্টগ্রামের কক্সবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো পুলিশ সদস্যের প্রাণ গেল। গত এক সপ্তাহ যাবৎ তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।

মৃত কনস্টেবল ছোটন দেব (২৯) চট্টগ্রাম জেলার চন্দনাইশ এর বাতাজুড়ি ধামদর হাটের সাধন দেব এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার বলেন, ‘ছোটন দে’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দায়িত্ব পালন করতে গিয়ে সে গত ১০ জুন করোনা পজিটিভ হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজারবাগে  কেন্দ্রীয় পুলিশ হাসপাতালভর্তি করানো হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।’

‘ছোটন দে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি। কক্সবাজার জেলার প্রতিটি পুলিশ সদস্যের পক্ষ থেকে আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’- যোগ করেন পুলিশ সুপার।

জেলা পুলিশের তথ্যমতে এ পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার ১৩৪জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে প্রথম পুলিশ সদস্য হিসেবে কনস্টেবল ছোটন দে এর মৃত্যু হয়েছে।

সিটিজিসান ডটকম/এমও
Print This Post Print This Post