নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২০ বুধবার ০৮:১৮ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লকডাউন আরও ৮ দিন বর্ধিত করা হয়েছে। যা ২৫ জুলাই পর্যন্ত চলবে।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।
এর আগে গত ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়।
সিটিজিসান ডটকম/একেএস
Print This Post
