নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২০ বুধবার ০৬:৪০ পিএম
চট্টগ্রামের সিএমপির তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে আনা হয় এই রদবদল।
তার মধ্য বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীর স্থলে পদায়ন করা হয়েছে ইপিজেড থানার ওসি মীর মো. নুরুল হুদাকে। মীর নুরুল হুদার স্থলে ইপিজেড থানায় পদায়ন করা হউ পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়াকে। উৎপল বড়ুয়ার স্থানে পতেঙ্গা থানায় পদায়ন করা হয় কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দকে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘এটি নিয়মিত রদবদল। কাজে গতি আনতে যে কোনো সময় রদবদল হতে পারে।
সম্প্রতি সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান করোনামুক্ত হয়ে ২৮ জুন কাজে যোগ দিয়েই ৪ উপ কমিশনার পদে পরিবর্তন আনেন। এরপর অতিরিক্ত উপকমিশনার পদেও অনেকে কর্মকর্তাকে রদবদল করা হয়। একই সঙ্গে ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের প্রতিটিতে আরও দুটি করে জোনেও ভাগ করা হয়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
