নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ জুলাই, ২০২০ মঙ্গলবার ০৭:৪৬ পিএম
সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ধনীদের তালিকা। এতে বিশ্বের ১০০ জন সেরা ধনীর নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকা করেছে ‘হুরুন’ (Hurun)। জেনে নিন তারা কারা।
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির নাম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
স্পেসএক্স সংস্থার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং মাইক্রোসফ্ট-এর প্রাক্তন প্রধান স্টিভ বাল্মারের সঙ্গে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।
জুলাইয়ে হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বার্নার্ড আরনল্ট। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।
হুরুন (Hurun)-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস। তার মোট সম্পত্তির পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলার।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
